গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ শহরের একটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য সহ এক শিশু আহত হয়েছে। এছাড়াও ভোটকেন্দ্রর মুল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে জেলা শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে লক্ষ্য করে ককটেল হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্ত। ককটেলটি কেন্দ্রের মূল ফটকে আঘাত হেনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন ও ভোটারের সাথে আসা আমেনা খানম নামের এক শিশু আহত হয়।
তবে ককটেল হামলা ঘটনার পরেও স্বাভাবিক ভোট গ্রহণ অব্যাহত রয়েছে।



