নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

এ ছাড়া তিনি নাটোর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পর্যটন সম্পাদক, নলডাঙ্গা উপজেলা বোট টিমের সদস্য, নলডাঙ্গা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক এবং মাধনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বলেও জানা গেছে।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
ইয়াবাসহ আটক যুবলীগ নেতা নেওয়াজ শরিফ
ইয়াবাসহ আটক যুবলীগ নেতা নেওয়াজ শরিফ |ছবি : নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: নেওয়াজ শরিফ জনি (৩৫) নামে যুবলীগের এক নেতাকে আটক করেছে র‍্যাব।

সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার তেঘরিয়া গ্রামের মো: ওয়াজেদ আলীর বসতবাড়ির সামনে নলডাঙ্গা–সিংড়া সড়ক থেকে তাকে আটক করে সিপিসি-২ র‍্যাব ক্যাম্প নাটোর (র‍্যাব-৫)।

আটক শরিফ উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের মো: সাফিউল ইসলামের ছেলে ও আটক মাধনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

এ ছাড়া তিনি নাটোর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পর্যটন সম্পাদক, নলডাঙ্গা উপজেলা বোট টিমের সদস্য, নলডাঙ্গা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক এবং মাধনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বলেও জানা গেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর একটি দল নলডাঙ্গা উপজেলার তেঘরিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় নলডাঙ্গা–সিংড়া সড়কের ওপর তল্লাশি চালিয়ে নেওয়াজ শরিফ জনির কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। পরে উদ্ধার করা ইয়াবাসহ তাকে নলডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, এ ঘটনায় নাটোর র‍্যাব ক্যাম্পের নায়েব সুবেদার মো: আব্দুল হাকিম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।