শেরপুরে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত

শেরপুরের চান্দাইকোনা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে বের হওয়ার সময় আহসান হাবিব রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন। এ সময় তিনি একটি ট্রাক থামান। ট্রাকের পেছন থেকে আসা একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি আহসান হাবিবের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Sherpur
সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মী নিহত
সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মী নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে যাওয়ার পথে ট্রাকচাপায় আহসান হাবিব (৪৬) নামে এক ফায়ার ফাইটার (ফায়ার সার্ভিস কর্মী) নিহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, শেরপুরের চান্দাইকোনা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে বের হওয়ার সময় আহসান হাবিব রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন। এ সময় তিনি একটি ট্রাক থামান। ট্রাকের পেছন থেকে আসা একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি আহসান হাবিবের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানান, ঘাতক বাস ও ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা (অপমৃত্যুর মামলা) হয়েছে।