রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টা থেকে দুপুর ১টার মধ্যে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড়, কালুখালী ও রাজবাড়ী সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
রাজবাড়ী সদরের চাঁদপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়
রাজবাড়ী সদরের চাঁদপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় |নয়া দিগন্ত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (২৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টা থেকে দুপুর ১টার মধ্যে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড়, কালুখালী ও রাজবাড়ী সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক নজরুল ইসলাম নিহত হন। নিহত চালক বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা। এ ঘটনায় ধাক্কা দেয়া ট্রাকটি আটক করা হয়েছে, তবে অভিযুক্ত চালক পলাতক রয়েছেন।

এছাড়া, দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় গরুবোঝাই একটি ট্রাকের সাথে অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গরুবোঝাই ট্রাকের একটি গরু রাস্তায় ছিটকে পরে মারা যায়। এ ঘটনায় গরুবোঝাই ট্রাকের চালক ও হেলপার আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার ডা: মো: সৈকত হাসান (৪০), উজ্জ্বল (৩২) ও জান্নাতুল (৫০), কুমারখালী উপজেলার বিল্পব (২৯), শামীম (৩৫) ও জুলিয়ার আলমগীর (৪৪), রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরের আব্দুস সাত্তার (৫৪) এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাসুদ রানা (৪০)।

আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা যায়। দুর্ঘটনার পর থেকে উভয় গাড়ির চালক ও হেলপাররা পলাতক রয়েছেন।