আনোয়ারায় প্রশাসনের অভিযানে ড্রেজার জব্দ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাঁনখালী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি ড্রেজারসহ প্রায় ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারায় প্রশাসনের অভিযানে ড্রেজার জব্দ
আনোয়ারায় প্রশাসনের অভিযানে ড্রেজার জব্দ |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাঁনখালী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি ড্রেজারসহ প্রায় ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার দক্ষিণ ইছাখালী ফকিরার চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও প্রায় ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ব্যাটারি, ১৫ লিটার ডিজেল ও ১৫০ ফুট পাইপ নষ্ট করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, এনএসআই-এর গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। নদী ও পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।