দেবিদ্বারে মাদকবিরোধী সমাবেশে এএসপি শাহীন

‘মাদক থাকলে থানা থাকার প্রয়োজন নেই’

‘যে এলাকায় মাদক থাকবে, ওই এলাকায় থানা থাকার প্রয়োজন নেই’—কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী সমাবেশে দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি মো: শাহীন।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Debidwar
দেবিদ্বারে মাদকবিরোধী সমাবেশে সিনিয়র এএসপি মো: শাহীন
দেবিদ্বারে মাদকবিরোধী সমাবেশে সিনিয়র এএসপি মো: শাহীন |নয়া দিগন্ত

‘যে এলাকায় মাদক থাকবে, ওই এলাকায় থানা থাকার প্রয়োজন নেই’—কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী সমাবেশে এমন কঠোর বার্তা দিয়েছেন দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: শাহীন।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টায় দেবিদ্বার থানার উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিনিয়র এএসপি মো: শাহীন বলেন, ‘ডিআইজি মহোদয়ের নির্দেশে আজ থেকে কুমিল্লার ১৮টি থানায় একযোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল (১৭ আগস্ট) থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, ‘মাদক নির্মূলে পুলিশ কঠোরভাবে কাজ করবে। কোনো এলাকায় মাদকের বিস্তার ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) ইমাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

ইউএনও অশোক বিক্রম চাকমা বলেন, ‘মাদক নির্মূলে শুধু পুলিশ বা প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। এ জন্য রাজনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি সমাজের সচেতন মানুষ, অভিভাবক এবং বাবা-মাকে একসাথে কাজ করতে হবে।’

সমাবেশে আরো বক্তব্য দেন দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শরিফুল ইসলাম, ব্যবসায়ী মো: আনোয়ার হোসেন ভুলু পাঠান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম শহিদ, ভিপি মাহফুজ সরকার, মো: সিয়াম ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সমাবেশের আগে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিতে পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।