জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে নারায়ণগঞ্জে আসছেন ছয় উপদেষ্টা

সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে শহরের হাজিগঞ্জ নতুন রাস্তা এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন’ অনুষ্ঠানে যোগ দেবেন তারা।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
অনুষ্ঠানে যোগ দেবেন ছয়জন উপদেষ্টা
অনুষ্ঠানে যোগ দেবেন ছয়জন উপদেষ্টা |নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের জন্য নারায়ণগঞ্জে আসছেন অন্তর্বর্তী সরকারের ছয়জন উপদেষ্টা।

সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে শহরের হাজিগঞ্জ নতুন রাস্তা এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন’ অনুষ্ঠানে যোগ দেবেন তারা।

উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

অতিরিক্তি জেলা প্রশাসন (সার্বিক) মো: আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারা দেশে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে। যার মধ্যে প্রথম স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে নির্মাণ করা হয়েছে। এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করতে আজ নারায়ণগঞ্জে আসছেন ছয়জন উপদেষ্টা।