জুলাই যোদ্ধাদের স্মরণে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ‘দ্রোহের জুলাই’

জুলাই যোদ্ধাদের স্মরণে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘দ্রোহের জুলাই’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর
জুলাই যোদ্ধাদের স্মরণে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ‘দ্রোহের জুলাই’
জুলাই যোদ্ধাদের স্মরণে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ‘দ্রোহের জুলাই’ |নয়া দিগন্ত

জুলাই যোদ্ধাদের স্মরণে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘দ্রোহের জুলাই’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) উত্তরার মাদরাসা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন।

প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের ডিরেক্টর ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আব্দুল্লাহ আল মামুন।

উদ্বোধনী বক্তব্য দেন সাবেক তানযীমিয়ান এবং জুলাই আন্দোলনে চোখ হারানো গাজী সাইফ আরিফিন রাহাত। তিনি জুলাইয়ের আত্মত্যাগ, সংগ্রামের চেতনা ও নতুন প্রজন্মের দায়িত্ব সম্পর্কে বক্তব্য রাখেন।

সাংস্কৃতিক আয়োজনে বিদ্রোহী গান, জুলাইভিত্তিক কবিতা আবৃত্তি এবং একক অভিনয় পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে। অনুষ্ঠানে হস্তলিপি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।