গোবিন্দগঞ্জে ইয়াবা ও নগদ অর্থসহ ২ মাদক কারবারি আটক

মঙ্গলবার (৭ এপ্রিল) গোবিন্দগঞ্জের ঢাকা-দিনাজপুর মহাসড়কে র‍্যাব-১৩-এর গাইবান্ধা ও দিনাজপুর ক্যাম্পের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gobindaganj
গ্রেফতার আসামিরা
গ্রেফতার আসামিরা |নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৯৫ পিস ইয়াবা ও নগদ অর্থসহ মো: মহারাজ মীর (৪৫) ও মো: সাহাদত হোসেন (৩৬) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৭ এপ্রিল) গোবিন্দগঞ্জের ঢাকা-দিনাজপুর মহাসড়কে র‍্যাব-১৩-এর গাইবান্ধা ও দিনাজপুর ক্যাম্পের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতার মহারাজের বাড়ি ঝালকাঠির রাজাপুরে এবং সাহাদত হোসেনের বাড়ি দিনাজপুরের কোতয়ালী থানা এলাকায়।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর-ঢাকা মহাসড়কে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে লুকানো অবস্থায় দুটি পলিপ্যাকেটে রাখা ৫৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাদের কাছে থাকা নগদ ৭২ হাজার টাকা জব্দ করা হয়, জব্দ করা টাকাগুলো মাদক বিক্রির টাকা বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে গাইবান্ধা ও আশপাশের জেলায় সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে।

র‍্যাব আরো জানায়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান আরো জোরদার করা হবে এবং মাদক কারবারে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।