যৌন নিপীড়ন মামলার বাদী পুত্রবধূ কারাগারে, শ্বশুরের জামিন

ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে দায়ের করা মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একইসাথে মামলার আসামি শ্বশুর জামিন পেয়েছেন।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত |সংগৃহীত

ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে দায়ের করা মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একইসাথে মামলার আসামি শ্বশুর জামিন পেয়েছেন।

সোমবার (১৮ মে) দুপুরে ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামের এক পুত্রবধূ তার শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে নলছিটি থানায় মামলা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শ্বশুরকে গ্রেফতার করে।

তবে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হয়। পরবর্তীতে আদালত বাদী পুত্রবধূকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার জানান, অভিযোগ অসত্য প্রমাণিত হওয়ায় আদালত বাদীকে কারাগারে পাঠিয়েছে এবং অভিযুক্তকে জামিন দিয়েছে।