লালমনিরহাটে সীমান্তে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ বিতরণ

লালমনিরহাটের সীমান্তঘেঁষা এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষা উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
লালমনিরহাটে সীমান্তে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ বিতরণ
লালমনিরহাটে সীমান্তে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ বিতরণ |নয়া দিগন্ত

লালমনিরহাটের সীমান্তঘেঁষা এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষা উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জেলার দুর্গম সীমান্তবর্তী মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ সহায়তা পৌঁছে দেয় ১৫ বিজিবি।

রোববার (২৬ এপ্রিল) আয়োজিত এই উদ্যোগে প্রায় ২০০ শিক্ষার্থীর হাতে খাতা, কলম ও পেন্সিল তুলে দেয়া হয়। এতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে সন্তোষজনক প্রতিক্রিয়া দেখা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে সংস্থাটি। বিশেষ করে প্রান্তিক এলাকার শিশুদের শিক্ষায় আগ্রহ বাড়াতে নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে সবার সম্মিলিত উদ্যোগ জরুরি। সেই ভাবনা থেকেই বিজিবি শিক্ষা ও জনকল্যাণমূলক কাজে অংশ নিচ্ছে।

তিনি আরো জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত অঞ্চলের উন্নয়নে বিজিবির এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।