সাটুরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মানিকগঞ্জ ডিবি পুলিশের ওসি মানবেন্দ্র বালো জানান, মোরসালিন বাবুর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তিনি এই মামলার এজাহারভুক্ত আসামি। আইনগত প্রক্রিয়ার পর তাকে আদালতে পাঠানো হবে।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Saturia
গ্রেফতার মোরসালিন বাবু
গ্রেফতার মোরসালিন বাবু |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোরসালিন বাবুকে গ্রেফতার করেছে জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশ।

শনিবার (১৩ জুন) বিকেলে ৪টার দিকে তিল্লি গ্রামে তার নিজ বাড়ি থেকে ডিবির একটি টিম তাকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানবেন্দ্র বালো।

গ্রেফতারকৃত মোরসালিন বাবু সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুস সালামের ছেলে। বাবার মৃত্যুর পর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

মানিকগঞ্জ ডিবি পুলিশের ওসি মানবেন্দ্র বালো জানান, মোরসালিন বাবুর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তিনি এই মামলার এজাহারভুক্ত আসামি। আইনগত প্রক্রিয়ার পর তাকে আদালতে পাঠানো হবে।