তাড়াশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ)

Location :

Sirajgonj
ছাত্রলীগ নেতা রুবেল হোসেন (৩৫)
ছাত্রলীগ নেতা রুবেল হোসেন (৩৫) |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের তাড়াশে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) ভোরে উপজেলার পংরৌহালী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

রুবেল উপজেলার পংরৌহালী গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: আফজাল হোসেনর ছেলে এবং নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও হতাচেষ্টার অভিযোগে দায়ের করা দু’টি মামলায় রুবেলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সিরাজগঞ্জ ও উল্লাপাড়া থানায় আরো পৃথক দু’টি মামলা রয়েছে।

রুবেলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়, তিনি ওই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা করা হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।