কমলনগরে নির্বাচনী ব্রিফিং, রোজা রেখে দায়িত্ব পালনের নির্দেশ এএসপির

হাজিরহাট উপকূল সরকারি কলেজ মাঠে আইন শৃঙ্খলায় নিয়োজিত যৌথসভায় নির্বাচনী ব্রিফিংকালে প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশ দেন তিনি।

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

Location :

Lakshmipur
এএসপির নির্বাচনী ব্রিফিং
এএসপির নির্বাচনী ব্রিফিং |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের কমলনগরে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হোসাইন মো: রায়হান কাজেমী নির্বাচনী ব্রিফিংয়ে প্রয়োজনে রোজা রেখে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

বুধবার (১১ ফেব্রয়া) দুপুরে হাজিরহাট উপকূল সরকারি কলেজ মাঠে আইন শৃঙ্খলায় নিয়োজিত যৌথসভায় নির্বাচনী ব্রিফিংকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

পুলিশ সুপার বলেন, ‘নির্বাচনকে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ করতে প্রয়োজনে রোজা রেখে দায়িত্ব পালন করতে হবে। কেন্দ্রে ডিউটি পালন করতে গিয়ে কোনো প্রার্থী কিংবা সমর্থিত কারো কাছ থেকে এককাপ চা-ও খাবেন না। খোরাকীসহ ভাতার টাকা এবার অগ্রিম দেয়া হয়েছে, তাই নিজের টাকায় খাবেন। পুলিশের যে অতীত ইতিহাস তা ভুলে যেতে হবে।’

ভালো একটা নির্বাচন উপহার দিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো: রাহাত উজ জামান সভায় সভাপতিত্ব করেন।