কাঁঠালিয়ায় ব্যক্তিগত আক্রোশের শিকার কৃষকের কলাবাগান

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক কৃষকের কলাবাগানের কলাসহ শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Kathalia
কাঁঠালিয়ায় ব্যক্তিগত আক্রোশের শিকার কৃষকের কলাবাগান
কাঁঠালিয়ায় ব্যক্তিগত আক্রোশের শিকার কৃষকের কলাবাগান |নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক কৃষকের কলাবাগানের কলাসহ শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক হিমাংশু মিস্ত্রি বলেন, ‘বুধবার দুপুরে এলাকার ফাহাদ, সুমন ও তাদের সহযোগীরা আমার কলাবাগান থেকে পাঁচ ছড়ি কলা কেটে নেয়। খবর পেয়ে সেই কলা ফেরত নিয়ে আসি। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার কলাবাগানের কলাসহ শতাধিক গাছ কেটে ফেলে।

ফাহাদ ও সুমনের ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, ‘শুনেছি এক কৃষকের কলাসহ গাছ কেটে ফেলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’