গাইবান্ধার গোবিন্দগঞ্জে দায়ের করা একটি মামলায় ২ নম্বর আসামি আব্দুল কদ্দুসের ছেলে আব্দুল জলিলের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গোবিন্দগঞ্জ চৌকি আদালতে জামিন শুনানি শেষে বিচারক তাদের আবেদন খারিজ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে রুহুল আমিনের জমি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাজেদুল ইসলাম হীরক দলবল সহ গত ২৩ মার্চ দখল করে নেয়ার চেষ্টা করে।
এ সময় রুহুল আমিনের লোকজন বাধা দিলে সাজেদুল ইসলাম হীরক ও তার লোকজন রুহুল আমিন সহ তার লোকজনের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনায় সাজেদুল ইসলাম হীরক সহ একাধিক ব্যক্তিকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার ১ নম্বর আসামি সাজেদুল স্থানীয় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হিসেবে পরিচিত।
অপরদিকে ৪ নম্বর আসামিও একই ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে। এ দুজনকে আগেই জেল হাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ চৌকি আদালতে হাজির হয়ে আসামিপক্ষ জামিন আবেদন করলে বিচারক অভিযোগের গুরুত্ব, ঘটনার প্রেক্ষাপট ও তদন্তের স্বার্থ বিবেচনায় তা মামলার ২ নম্বর আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।



