মিরসরাইয়ে ছাত্রদলের উদ্যোগে বাইসাইকেল চালানো প্রতিযোগিতা

মিরসরাইয়ে ছাত্রদলের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল চালানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে ছাত্রদলের উদ্যোগে বাইসাইকেল চালানো প্রতিযোগিতা
মিরসরাইয়ে ছাত্রদলের উদ্যোগে বাইসাইকেল চালানো প্রতিযোগিতা |নয়া দিগন্ত

মিরসরাইয়ে ছাত্রদলের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল চালানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) উপজেলার ‎১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বাইসাইকেল কমরআলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগতায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে হাইতকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা শান্ত বড়ুয়ার সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আবু ছায়েদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো: সেলিম উদ্দিন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন এবং নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো: শামীম হোসাইন।

এছাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন, সালা উদ্দিন, নাঈমুল ইসলাম সহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।