জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান

গৌরীপু‌রে বিজয়ের বর্ষপূর্তি‌তে মা‌ছের পোনা অবমুক্ত

ক‌টিয়াকুরি বি‌লে মা‌ছের পোনা অবমুক্ত ক‌রেন গৌরীপুর উপ‌জেলা বিএন‌পির একাংশের নেতা অ্যাড‌ভো‌কেট নুরুল হ‌ক।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
গৌরীপু‌রে বিজয়ের বর্ষপূর্তি‌তে মা‌ছের পোনা অবমুক্ত
গৌরীপু‌রে বিজয়ের বর্ষপূর্তি‌তে মা‌ছের পোনা অবমুক্ত |নয়া দিগন্ত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ময়মন‌সিং‌হের গৌরীপু‌রে মা‌ছের পোনা অবমুক্ত করণ ও মোটরসাই‌কেল শুভাযাত্র হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপু‌রে ক‌টিয়াকুরি বি‌লে মা‌ছের পোনা অবমুক্ত ক‌রেন গৌরীপুর উপ‌জেলা বিএন‌পির একাংশের নেতা অ্যাড‌ভো‌কেট নুরুল হ‌ক।

তি‌নি জাতীয়তাবাদী আইনজী‌বী ফোরাম কেন্দ্রীয় ক‌মি‌টির সহ-সভাপ‌তি, জেলা আইনজী‌বি স‌মি‌তির সা‌বেক সভাপ‌তি ও জেলা বিএন‌পির সি‌নিয়র সদস‌্য। প‌রে তার নেতৃ‌ত্বে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা ময়মন‌সিংহ কি‌শোরগঞ্জ মহাসড়ক হ‌য়ে উপ‌জেলার আঞ্চ‌লিক সড়কগু‌লো প্রদ‌ক্ষিণ ক‌রে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় মহস্যজীবী দলের সদস্য জালাল উদ্দীন আকন্দ, হাসিম উদ্দিন মন্ডল, ডা: আব্দুস সালাম, অ্যাডভোকেট আরিফুল ইসলাম সোহাগ, সহ-সম্পাদক, মহানগর যুবদল, যুবনেতা অ্যাডভোকেট সালাম, সগীর উদ্দিন, কৃষক দল নেতা মোফাজ্জল হোসেন বিল্লাল আহমেদ হীরা, সাংগঠনিক সম্পাদক, ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদল, রামগুপালপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মুন্জু প্রমুখ।