নাটোরের লালপুরে ট্রাকের সাথে সংঘর্ষে জাকির আলী (৬৫) নামের এক ভ্যানচালকের নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চকনাজিরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির আলী উপজেলার উত্তর লালপুর গ্রামের মরহুম আব্দুল বারি খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত লালপুর অভিমুখে একটি ভ্যান চকনাজিরপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বনপাড়াগামী (ঢাকা মেট্রো-ট ১৬-৮৩১৫) একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক জাকির আলীর মৃত্যু হয়।
খবর পেয়ে লালপুর থানা-পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাকের চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



