গৌরনদীতে নসিমন চাপায় শিশু নিহত

খেলার একপর্যায়ে বলটি সড়কের ওপর চলে গেলে সেটি আনতে যায় সে। এ সময় মালবোঝাই একটি নসিমন শিশুটিকে চাপা দেয়।

Location :

Barishal
বরিশালের ম্যাপ
বরিশালের ম্যাপ |ফাইল ছবি

বরিশাল ব্যুরো

বরিশালের গৌরনদীতে মালবোঝাই একটি নসিমনের চাপায় তুরফা (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে গৌরনদী-সরিকল আঞ্চলিক সড়কের পিঙ্গলাকাঠী হাইস্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুরফা ওই উপজেলার গরঙ্গল বোরাদী গ্রামের হাকিম বেপারীর মেয়ে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো: বাবুল হোসেন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে রাস্তার পাশে একটি বল নিয়ে খেলছিল তুরফা। খেলার একপর্যায়ে বলটি সড়কের ওপর চলে গেলে সেটি আনতে যায় সে। এ সময় মালবোঝাই একটি নসিমন শিশুটিকে চাপা দেয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তারিক হাসান রাসেল জানান, বিষয়টি এখনো তার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।