কুষ্টিয়ায় প্রায় ৬ কোটি টাকার অবৈধ জাল উদ্ধার

আটক ভারতীয় কারেন্ট জাল ৫,০৫০ কেজি এবং চায়না জাল ৪,৮৪৫ কেজি পাওয়া যায়।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
অবৈধ কারেন্ট ও চায়না জাল
অবৈধ কারেন্ট ও চায়না জাল |নয়া দিগন্ত

কুষ্টিয়ায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৪৭ ব্যাটলিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ এবং অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কারেন্ট জাল, চায়না জাল এবং মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল ও মাদকদ্রব্যের পরিমাণ পাঁচ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

৪৭ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পদ্মানদীতে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ১৬ আগস্ট দুপুরে বিজিবি’র একটি টহল দল দেশীয় নৌকা ও স্পিডবোটযোগে উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয়। আটক ভারতীয় কারেন্ট জাল ৫,০৫০ কেজি এবং চায়না জাল ৪,৮৪৫ কেজি পাওয়া যায়।

উদ্ধারকৃত জাল ব্যাটালিয়নে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি তিয়াত্তর লাখ আশি হাজার টাকা।