মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
গ্রেফতার সামিয়া জাফর (২০)
গ্রেফতার সামিয়া জাফর (২০) |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটে পঞ্চসার ইউনিয়নের বাগবাড়ি সাকিনস্থ জবা ফ্যাক্টরির সামনে অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের এসআই সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযানটি সম্পন্ন করেন।

গ্রেফতার সামিয়া জাফর (২০), বাবা মো: জাফর মিয়া, পঞ্চবটি (ফাজিলপুর সরদার বাড়ি), থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ। তার নিকট থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।