গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে ১১ দলের বিক্ষোভ

মৌলভীবাজারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

Location :

Maulvibazar
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে ১১ দলের বিক্ষোভ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে ১১ দলের বিক্ষোভ |নয়া দিগন্ত

মৌলভীবাজারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের দেওয়ানী মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে এম সাইফুর রহমান রোড দিয়ে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে দলগুলোর বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহেদ আলী বলেন, আজ বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আমাদের শীর্ষ নেতারা সংসদে অবিলম্বে গণভোটের রায় কার্যকর করার জোর দাবি উত্থাপন করেছেন। এ দাবিকে উপেক্ষা করে, বর্তমান সরকার ৭০ ভাগ মানুষের গণভোটের রায়কে অবজ্ঞা করে ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনার পথে পা বাড়াচ্ছে।

তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছরে এখনো পর্যন্ত বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চালু রয়েছে। আমরা আশা করেছিলাম, স্বাধীন বিচারব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমরা লক্ষ করছি, অতীতের কায়দায় আধিপত্য বিস্তার করে বিচার বিভাগকে কলুষিত করার ষড়্‌যন্ত্র শুরু হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের পর দুই মাস না যেতেই দাবি আদায়ের জন্য আবারো রাস্তায় নামতে হয়েছে। ২৪-এর গণ আকাঙ্ক্ষা ছিল একটি সুন্দর, স্বাধীন ও পরিবর্তিত নতুন বাংলাদেশ। কিন্তু আমরা লক্ষ করছি, জুলাইকে পুঁজি করে নির্বাচনে জিতে বর্তমান সরকার অত্যন্ত নির্লজ্জ ও পরিকল্পিতভাবে ফ্যাসিবাদের পথে পদচরণা শুরু করেছে।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক খালেদ হাসান, জেলা জামায়াতের সেক্রেটারি মো: ইয়ামীর আলী, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, সদস্য সচিব রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক ফারুক আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান হেলাল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদদীন, মাওলানা রহমত আলী, শহর সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, সদর থানা সভাপতি মাওলানা ঈসমাঈল আলী, সাধারণ সমপাদক মাওলানা শেখ সাদী, রাজনগর থানা সাধারণ সম্পাদক মুফতী রুহুল আমীন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আলাউদ্দিন শাহ, পৌর আমির হাফেজ তাজুল ইসলাম ও সদর উপজেলা আমির মো: ফখরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।