মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

র‌্যালিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Mirzapur
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মির্জাপুরে সংসদ সদস্যের নেতৃত্বে র‌্যালি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মির্জাপুরে সংসদ সদস্যের নেতৃত্বে র‌্যালি |নয়া দিগন্ত

টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল ১০টায় র‌্যালিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন। সাড়ে ১০টায় নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা।

প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

অনুষ্ঠানে সরকারি দফতরের কর্মকর্তারা ছাড়াও বিপুলসংখ্যক নারী প্রতিনিধি অংশ নেন।