চকরিয়ায় মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত, নিরাপদ কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
মে দিবস উপলক্ষে র‌্যালি
মে দিবস উপলক্ষে র‌্যালি |সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কক্সবাজারের চকরিয়ায় এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার জনতা শপিং সেন্টার চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনালে গিয়ে সমাবেশে মিলিত হয়।

চকরিয়া উপজেলা জামায়াতের সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমির মো: আরিফুল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম।

এ সময় আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা ফখরুল ইসলাম, ছৈয়দ মোহাম্মদ রাসেল, এস এম আলী জিন্নাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচ এম রুহুল কাদের প্রমুখ।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত, নিরাপদ কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।