জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামে শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণমানুষের বাংলাদেশ গড়ার অঙ্গীকার। কিন্তু দুঃখজনকভাবে সরকার জুলাইয়ের সেই আকাঙ্ক্ষার সাথে বেইমানি করেছে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও মৌলিক প্রত্যাশা এখনো উপেক্ষিত।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি মুহাম্মদ নজরুল ইসলাম
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি মুহাম্মদ নজরুল ইসলাম |নয়া দিগন্ত

চট্টগ্রামের বন্দরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নগরীতে বন্দর ইসলামী শ্রমিক সংঘের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণমানুষের বাংলাদেশ গড়ার অঙ্গীকার। কিন্তু দুঃখজনকভাবে সরকার জুলাইয়ের সেই আকাঙ্ক্ষার সাথে বেইমানি করেছে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও মৌলিক প্রত্যাশা এখনো উপেক্ষিত।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী সফিউল আলম।

অনুষ্ঠানে ফেডারেশনের বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান, শ্রমিক নেতা আব্দুর রহিম পাঠান, রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম রুমেল, শাহ আলম, আমান উল্লাহ, রেজাউল করিম, রবিউল হাসান ও সানাউল্লাহসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।