লৌহজংয়ে মিজানুর রহমান সিনহার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

দোয়া মাহফিলে মরহুম মিজানুর রহমান সিনহার রাজনৈতিক জীবন, দল ও দেশের প্রতি তার অবদান গুরুত্বের সাথে স্মরণ করা হয়। পরে মোনাজাতে মরহুমের রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

Location :

Munshiganj
মাহফিলে মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়
মাহফিলে মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয় |নয়া দিগন্ত

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মরহুম মিজানুর রহমান সিনহার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম মিজানুর রহমান সিনহার সন্তান তানভীর রহমান সিনহা।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনগোষ্ঠী ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ মালেক, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাকসহ জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় জনগণসহ হাজারো দলীয় সমর্থক উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুম মিজানুর রহমান সিনহার রাজনৈতিক জীবন, দল ও দেশের প্রতি তার অবদান গুরুত্বের সাথে স্মরণ করা হয়। পরে মোনাজাতে মরহুমের রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।