সাভারে বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে মহাসড়ক অবরোধ

শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কর্মক্ষেত্রে এসে বন্ধের নোটিশ দেখে মহাসড়ক অবরোধ করে রাখেন।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ |নয়া দিগন্ত

ঢাকার সাভারের এইচ আর টেক্সটাইল মিলস অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবিতে এবং ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ করে দেয়া কারখানাটি খুলে দেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

হাইওয়ে থানা পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, সাভারের উলাইল এলাকার এইচ আর টেক্সটাইল মিলস অ্যান্ড ডাইং কারখানাটির শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কর্মক্ষেত্রে এসে বন্ধের নোটিশ দেখে দুপুর ১২টার পর মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশ ঘটনাস্থলে এসে মালিকপক্ষের সাথে আলোচনা করার ঘোষণা দিলে শ্রমিকরা পৌনে ১২টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানায়, তিন মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ না করে ১৮ ফেব্রুয়ারি থেকে কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পরে সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে এসে বন্ধের নোটিশ দেখে ঢাকা- আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।