পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন

‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের নারীরা এখনো অনেকটা পিছিয়ে রয়েছে। তাই নারীদের অধিকার আদায়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।'

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা করা হয়।

এতে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমম দাস। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: ফারজানা জামান পুনম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা আক্তার, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল কুদ্দুস মোমেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, শামছুন্নাহার আপেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমম দাস বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের নারীরা এখনো অনেকটা পিছিয়ে রয়েছে। তাই নারীদের অধিকার আদায়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে।’