চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মো: শাহ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক মো: শাহ আলম বলেন, ‘মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ তিনি রমজানের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
ইফতার মাহফিলে শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রভাষক মাওলানা মাঈন উদ্দিন, টামটা উত্তর ইউনিয়ন শাখার আমির সহকারী অধ্যাপক মাওলানা হেদায়েত উল্লাহ, সেক্রেটারি জাকির হোসেন বিএসসিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সুধীজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।



