রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা থেকে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদর পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
রাজবাড়ীতে গ্রেফতার মো: নাছিরুল বিশ্বাস (৪৬) ও মো: রসুল বিশ্বাস (৪১)
রাজবাড়ীতে গ্রেফতার মো: নাছিরুল বিশ্বাস (৪৬) ও মো: রসুল বিশ্বাস (৪১) |নয়া দিগন্ত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা থেকে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদর পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বালিয়াকান্দি উপজেলার আলোকদিয়া গ্রামের শুকুর আলী বিশ্বাসের ছেলে মো: নাছিরুল বিশ্বাস (৪৬) ও মো: রসুল বিশ্বাস (৪১)। তারা আপন দুই ভাই।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, জেলা কার্যালয়ের একটি দল পরিদর্শক মো: রাসেল আলীর নেতৃত্বে বালিয়াকান্দি থানাধীন আলোকদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে।

এ সময় নাছিরুল বিশ্বাসের নিজ বসতঘর ঘেরাও করে তার দেহ তল্লাশি চালিয়ে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

একইভাবে রসুল বিশ্বাসের বসতঘরে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ জানান, গ্রেফতারকৃত দুইজনই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।