স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেছেন মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি।
এ সময় মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মহসিন উদ্দিন ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, শ্রীপুরের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরোসহ সদর হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন বলেন, ‘মাগুরা সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান বাড়াতে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। সদর হাসপাতালের লোকবল একটু সঙ্কট থাকায় ভালো সেবা দিতে একটু কষ্ট হচ্ছে।
আগামীতে সেবার মান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে আমরা নিয়মিত তদারকি করবো, ইনশাআল্লাহ।



