মুন্সীগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের জন্য বিএনপির দোয়া মাহফিল

সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ পৌর বিএনপি ও সদর উপজেলা বিএনপির যৌথ আয়োজনে শহরের কৃষি ব্যাংক ভবনের সামনের সড়কে এ দোয়া মাহফিল হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের জন্য বিএনপির দোয়া মাহফিল
মুন্সীগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের জন্য বিএনপির দোয়া মাহফিল |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ পৌর বিএনপি ও সদর উপজেলা বিএনপির যৌথ আয়োজনে শহরের কৃষি ব্যাংক ভবনের সামনের সড়কে এ দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো: মহিউদ্দিন। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত মানু।

এ সময় শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে যে তরুণরা শহীদ হয়েছেন, তারা আমাদের গণতন্ত্র ও স্বাধীনতার বাতিঘর। তাদের রক্ত বৃথা যাবে না।

শেষে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশে অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বর এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র হামলায় তিনজন দিনমজুর গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং প্রায় দুই শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হন।