লাখো মানুষের অংশগ্রহণে ‘জশনে জুলুস’ অনুষ্ঠিত

জুলুসে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আয়োজক আনজুমান ট্রাস্টের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। বিভিন্ন স্থানে মুসল্লিদের জন্য পানি, শরবত ও খাবার বিতরণ করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে ঐতিহাসিক জশনে জুলুস
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে ঐতিহাসিক জশনে জুলুস |সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে ৫৫তম ‘জশনে জুলুস’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা-সংলগ্ন আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে জুলুস শুরু হয়।

নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জুলুসটি নির্ধারিত পথে জুলুস ময়দানে গিয়ে শেষ হয়। এ সময় হামদ, নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকিরে মুখর হয়ে ওঠে পুরো নগরী।

জুলুসে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আয়োজক আনজুমান ট্রাস্টের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। বিভিন্ন স্থানে মুসল্লিদের জন্য পানি, শরবত ও খাবার বিতরণ করা হয়।

গত বছরের জুলুসে পদদলিত হয়ে দু’জনের মৃত্যু ও অন্তত ছয়জন আহত হওয়ার ঘটনার পর এবার নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেয়া হয়। তবে এবার কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ১২ রবিউল আউয়াল চট্টগ্রামে এ জশনে জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে।