গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের সংগঠন গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের ১ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনের উপদেষ্টা শরীফ সালেহীন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে কৃষাণ মাঝি পত্রিকার ক্রাইম রিপোর্টার মো: বিলাল উদ্দিন সভাপতি, দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সুলেমান সিদ্দিকী সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি রুবেল আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি মাসুক আহমদ ও শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ সাধারণ সম্পাদক লোকমান আহমদ, ডালিম আহমদ ও লোকমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক: জাকারিয়া হোসেন, অর্থ সম্পাদক মাহবুব আল মারুফ, দফতর সম্পাদক জুবায়ের আহমদ সাব্বির,
প্রচার সম্পাদক মারুফ আহমদ, ক্রীড়া সম্পাদক মো: আব্দুল হালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুজাহিদুল ইসলাম আজম, নির্বাহী সদস্য হাবিব আহমদ, সাকিব আহমদ, ইকবাল আহমদ, মো: আল আমিন, জাহাঙ্গীর আলম।
এছাড়াও পদাধিকার বলে সদস্য হয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল উদ্দিন আল আজাদ ও সদ্য সাবেক সভাপতি এইচকে শরীফ সালেহীন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গোয়াইনঘাট উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা দেশবাসীর সামনে তুলে ধরতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মান-উন্নয়ন, অধিকার রক্ষা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।



