নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত

নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালক রান্টু মিয়া নিহত হয়েছেন এবং দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তাজুর রহমান রানা, বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত |প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় রান্টু মিয়া (২৮) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালক নিহত হয়েছেন। এতে আরো দু’জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার গোপালপুর সরকারের ঢালান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রান্টু মিয়া উপজেলার গড়মাটি গ্রামের তফেজ উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুপুরে রান্টু মিয়া তার ইজিবাইকে দু’জন যাত্রী নিয়ে গড়মাটি থেকে রাজাপুর বাজারে যাচ্ছিলেন। পথে সরকারের ঢালান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালক ঘটনাস্থলেই নিহত হন। অপর দু’জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।