নবাবগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে চুরির অভিযোগে আটক হীরা মিয়া (৩৫) গণপিটুনির শিকার হয়ে নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত শুরু করেছে।

Location :

Nawabganj
নবাবগঞ্জ থানা
নবাবগঞ্জ থানা |ফাইল ছবি

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে হীরা মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পুটিমারা ইউনিয়নের টংগীপাড়া আদিবাসী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হীরা মিয়া হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মরহুম আজিজার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পুটিমারা ইউনিয়নের টংগী সামপুর গ্রামের অনিল টুডু (৭০) নামে এক ব্যক্তির বাড়িতে চুরির উদ্দেশে প্রবেশ করেন হীরা মিয়া। এ সময় বাড়ির লোকজন ও স্থানীয় গ্রামবাসী তাকে আটক করে। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।