মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাদারগঞ্জ উপজেলা শাখার ২০২৬ সেশনের সাংগঠনিক সেটআপ সম্পন্ন হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রমজান আলী এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মাহমুদুল ইসলাম। নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরো সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সেটআপ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা সভাপতি আসাদুল ইসলাম, জেলা সেক্রেটারি নাঈম হাসান, জেলা প্রকাশনা সম্পাদক আবু সাইম, জেলা সাহিত্য সম্পাদক ও সরকারি আশেক মাহমুদ কলেজ সভাপতি শামসুদ্দিন সোলাইমান।
এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা নুরুল আমীন, সেক্রেটারি ফরহাদ হোসেন, সাবেক আনন্দ মোহন কলেজ শিবিরের সাবেক সভাপতি ও ৫নম্বর জোড়খালি ইউনিয়নের আমির মির্জা জান্নাতুল ফেরদৌস এবং উপজেলা শিবিরের সাবেক সভাপতি সোহেল মাহমুদ।
বক্তারা বলেন- নবগঠিত কমিটির দায়িত্বশীলদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা ছাত্রসমাজের নৈতিক উন্নয়ন ও দ্বীনের দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত দায়িত্বশীলদের জন্য দোয়া করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা দায়িত্বপ্রাপ্ত ভাইদের কবুল করুন এবং দ্বীনের দায়িত্ব পালন সহজ করে দিন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতারা।



