জাফলংয়ে পানিতে ডুবে নিহতের পরিবারের পাশে জামায়াত

জাফলংয়ে বেড়াতে গিয়ে নদীর পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন মুকিত। ৩ দিন পর রোববার (২৭ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তার লাশ ভেসে ওঠে

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
জাফলংয়ে পানিতে ডুবে নিহতের পরিবারের পাশে জামায়াত
জাফলংয়ে পানিতে ডুবে নিহতের পরিবারের পাশে জামায়াত |ছবি : নয়া দিগন্ত

সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে মৃত্যুবরণকারী তরুণ মুকিত আহমদের (১৮) পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

সোমবার (২৮ জুলাই) বিকেলে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল নগরীর মাছিমপুরে নিহতের বাসায় যান।

এ সময় জামায়াত নেতৃবৃন্দ নিহত মুকিত আহমদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহতের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এ ছাড়া নগর জামায়াতের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

নিহত মুকিত আহমদ সিলেট মহানগর শাহপরান পশ্চিম থানা জামায়াতের ২৩নং ওয়ার্ডের মাছিমপুর নিবাসী সামছু উদ্দিনের ছেলে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা আমির মোহাম্মদ সাহেদ আলী, সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, জামায়াত নেতা অ্যাডভোকেট আহাদ সিদ্দিকী, ২৩নং ওয়ার্ড সভাপতি সালেহ আহমদ, সেক্রেটারি মো: ফারুক মিয়া প্রমুখ। এ ছাড়া এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৫ জুলাই) সকালে জাফলংয়ে বেড়াতে গিয়ে নদীর পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন মুকিত। ৩ দিন পর রোববার (২৭ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তার লাশ ভেসে ওঠে।