মুন্সীগঞ্জ মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার জেলা ডিবি পুলিশ।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
মুন্সীগঞ্জ মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২
মুন্সীগঞ্জ মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ |নয়া দিগন্ত

মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার জেলা ডিবি পুলিশ।

সোমবার (৪ মে) বিকেল সোয়া ৫টার দিকে শ্রীনগর থানাধীন দক্ষিণ পাইকশা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল এসব তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, বিকাল সোয়া ৫টার দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক (নিঃ) অর্জুন কুমার দাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শ্রীনগর থানাধীন দক্ষিণ পাইকশা গ্রামের আদর্শ পল্লী উন্নয়ন সমিতির অফিসের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় জাকির (৩৮) ও ইমরান হোসেন (৩২) কে ৯৫ (পঁচানব্বই) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজারমূল্য ২৮ হাজার ৫শ’ টাকা বলে জানা গেছে।

গ্রেফতারকৃত জাকিরের বাড়ী ভোলা সদরের ধনিয়া কাইচা গ্রামে ও ইমরানের বাড়ী শ্রীনগর উপজেলার উত্তর রাঢ়ীখাল গ্রামে।

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান।