ঝালকাঠির নলছিটি উপজেলার বিষখালী নদীতে পীর মোয়াজ্জেম হোসেন ফেরি চালুর দাবিতে রোববার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝালকাঠি-নলছিটি আসনের মাননীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সাবেক সহ-সাধারণ সম্পাদক মো: রায়হান হাসান মোল্লা। রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক নেছাব আলী কামরুল, রানাপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি মো: জুলাহাস সিকদার, রানাপাশা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মো: মোতালেব মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো: হাবিব খলিফা, রানাপাশা ইউনিয়ন যুবদল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: কালাম খলিফা, যুবদল নেতা মো: মোস্তফা কামাল, রানাপাশা ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি মো: ফয়সাল, রানাপাশা ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক মো: হাসিব বিল্লাহসহ আরো অনেকে।
প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনে বক্তারা দ্রুত ফেরি চালুর দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ফেরি চালু হলে এলাকাবাসীর যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।



