শিশু অপহরণ মামলায় দোয়ারাবাজারের ২ যুবক গ্রেফতার

আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Dowarabazar
শিশু অপহরণ মামলায় দু’জন গ্রেফতার
শিশু অপহরণ মামলায় দু’জন গ্রেফতার |প্রতীকী ছবি

সুনামগঞ্জে শিশু অপহরণ মামলায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

এর আগে, বুধবার (২৫ মার্চ) রাতে ছাতকের বেতুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ছাতক থানা পুলিশ।

গ্রেফতার দুই আসামি হলেন— দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নেতরছৈই গ্রামের নাছির আলীর ছেলে ইয়াছিন আলী (২৫) ও নরসিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে দুবাই প্রবাসী লিমন হক (২৩)।

পুলিশ জানায়, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।