রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ বরণে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলাবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।
শোভাযাত্রাটি রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেয়া ব্যক্তিরা বর্ণিল সাজে বাংলা নববর্ষকে বরণ করে নিতে বিভিন্ন পোশাকে সজ্জিত হন।
এ সময় পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শোভাযাত্রায় অংশ নেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে লোকজ মেলার উদ্বোধন করা হয়। পরে সেখানে আব্দুল আলী মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



