মানিকগঞ্জে লিকোইড অক্সিজেনবাহী লরির সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষ

উপজেলার ভাটবাউর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাসের কেউ আহত না হলেও বাসটি পুড়ে গেছে এবং পুরো এলাকায় লিকোইড অক্সিজেন গ্যাস ছড়িয়ে পড়েছে।

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj
পুড়ে যাওয়া বাস
পুড়ে যাওয়া বাস |নয়া দিগন্ত

মানিকগঞ্জে লিকোইড অক্সিজেনবাহী লরির সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার ভাটবাউর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাসের কেউ আহত না হলেও বাসটি পুড়ে গেছে এবং পুরো এলাকায় লিকোইড অক্সিজেন গ্যাস ছড়িয়ে পড়েছে।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা আরিচা মহাসড়কের প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ারসার্ভিসের উদ্ধার কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, ‘এই ঘটনায় কোনো আহত নেই। যানবাহন চলাচল স্বাভাবিক।’