উন্নত বাংলাদেশের জন্য দক্ষ জাতি প্রয়োজন : কায়সার কামাল

কায়সার কামাল বলেন, দেশ ও জাতি গঠনে লতিফ মাস্টার ফাউন্ডেশন সহায়ক হিসেবে কাজ করছে। দক্ষ জনশক্তি শুধু দেশের উন্নয়নেই ভূমিকা রাখে না, বরং ব্যক্তি ও পরিবারের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রবিউল ইসলাম, বাগেরহাট

Location :

Bagerhat
নয়া দিগন্ত

উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ জনশক্তি ও দক্ষ জাতি গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করতে হবে।

শনিবার সকালে বাগেরহাট শহরের নতুন কোর্টসংলগ্ন স্কিল আইটি ফাউন্ডেশন চত্বরে আয়োজিত স্কিল আইটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, উন্নত বাংলাদেশের জন্য দক্ষ জাতি প্রয়োজন—এটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন।

তিনি বলেন, দেশ ও জাতি গঠনে লতিফ মাস্টার ফাউন্ডেশন সহায়ক হিসেবে কাজ করছে। দক্ষ জনশক্তি শুধু দেশের উন্নয়নেই ভূমিকা রাখে না, বরং ব্যক্তি ও পরিবারের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরো বলেন, শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি উন্নত জাতি গঠন করা। সেই স্বপ্ন বাস্তবায়নের ধারক ও বাহক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। একটি স্বাবলম্বী জাতি গড়ে উঠলে দেশও স্বাবলম্বী হবে এবং বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম জগলু এবং জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিমসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত মানুষের মধ্যে ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেন। পরে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জেলার কর্মরত আইনজীবীদের সাথে তিনি মতবিনিময় করেন।