শ্রীপুরে শিশু যৌন নির্যাতনের অভিযোগ অভিযুক্ত গ্রেফতার

শিশু যৌন নির্যাতনের অভিযোগে কৃষ্ণপদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে মাগুরা আদালতে পাঠানো হয়েছে।

নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা)

Location :

Sreepur
গ্রেফতার কৃষ্ণপদ বিশ্বাস
গ্রেফতার কৃষ্ণপদ বিশ্বাস |নয়া দিগন্ত

মাগুরার শ্রীপুরে সাত বছর শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় কৃষ্ণপদ বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি মামলা রুজু করে যৌন নির্যাতনের শিকার ওই শিশুটির পরিবার। মামলার পরিপেক্ষিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাজরাপুর গ্রামের ভাড়া বাসা থেকে কৃষ্ণপদ বিশ্বাসকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতার কৃষ্ণপদ বিশ্বাস মাগুরা সদর উপজেলার আড়পাড়া মধ্যপাড়া গ্রামের পূর্ণচরন বিশ্বাসের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের হাজরাপুর গ্রামে আমিরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বুধবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে প্রতিবেশী সাত বছরের শিশুকে একা পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ঘরে নিয়ে যায় কৃষ্ণপদ। এ সময় শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং যৌন নিপীড়ন করে। শিশুটির দাদি শিশুটিকে অনেক খোঁজাখুঁজির পর কৃষ্ণপদ তার ঘর থেকে শিশুটিকে বের দেয় এবং শিশুটিকে কাউকে কোনোকিছু না বলতে ভয়-ভীতি দেখায়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীন মিয়া জানান, শিশু যৌন নির্যাতনের অভিযোগে কৃষ্ণপদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে মাগুরা আদালতে পাঠানো হয়েছে।