আনোয়ারায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চাতরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো: ইয়াছিন হিরুকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
মো: ইয়াছিন হিরু (৪৯)
মো: ইয়াছিন হিরু (৪৯) |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো: ইয়াছিন হিরুকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ অক্টোবর কালাবিবি দিঘির মোড়ে বিএনপির একটি মিছিলে হামলার ঘটনায় ইয়াছিন হিরুর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।

ওসি মনির হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা তদন্তাধীন।’