মেহেরপুরে জ্বালানি তেল ব্যবস্থাপনা নিয়ে সভা

রোববার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

ওয়াজেদুল হক, মেহেরপুর

Location :

Meherpur
সভায় অংশগ্রহণকারীরা
সভায় অংশগ্রহণকারীরা |নয়া দিগন্ত

মেহেরপুরে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয় ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় জ্বালানি তেলের বর্তমান মজুদ পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা, ন্যায্যমূল্যে বিক্রয় নিশ্চিতকরণ এবং সম্ভাব্য সঙ্কট মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং সেবার মান উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির। তিনি বলেন, ‘জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনসাধারণের ভোগান্তি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় তার বক্তব্যে বলেন, ‘জ্বালানি তেল সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সহায়তা দেবে।’

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, ক্যাবের সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা এবং জ্বালানি খাতের প্রতিনিধিরা।

সভায় বক্তারা জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং বাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।