এ বছর কুষ্টিয়া জেলার সর্বনিম্ন ফেতরা নির্ধারণ হয়েছে ১০০ টাকা। এই টাকা আটার হিসাবে নির্ধারণ করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা উলামা পরিষদ ও ইমাম পরিষদের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদের হলরুমে উলামা পরিষদের সভাপতি মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে উপস্থিত আলেম-ওলামাদের সভায় আরো সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, স্বর্ণ ও রুপার হিসাবে এ বছর যাকাতের পরিমাণ হলো ২ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।
খেজুর হিসেবে ফিতরা হবে ২ হাজার টাকা, কিশমিস হিসাবে ২৭০০ টাকা।
সভায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন উলামা পরিষদের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম নদভী, আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ আবু দাউদ, কুষ্টিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা তারিকুর রহমান, সাবেক উপাধাক্ষ মাওলানা আব্দুল হালিম শরিফ, কুষ্টিয়া বড়বাজার মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক, মোমতাজুল উলুম মাদরাসার আরিফুজ্জামান, ডিসি কোট মসজিদের খতিব মাওলানা আব্দুস সামাদসহ আরো অনেকে।



