শেরপুরের সদরে মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মো: মিজান মিয়া (২২) এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মিজান ওই এলাকার কমল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে যান মিজান। এ সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী জামালপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



